বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুলির লাশ কাঁধে নিয়ে ২২ কিমি পাহাড়ি পথ পাড়ি দিল ভারতীয় সেনারা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

২২ কিলোমিটার পাহাড়ি পথ কাঁধে বয়ে কুলির মরদেহ পরিবারের হাতে তুলে দিয়ে মানবিকতার অনন্য নজির সৃষ্টি করেছে ভারতীয় সেনা সদস্যরা।

পিথোরগড়ের বাসিন্দা ৩০ বছরের ভূপেন্দ্র রাণা পাহাড়ি এলাকায় আইটিবিপি-র জওয়ানদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার কাজ করতেন। ২৮ আগস্ট সেই কাজ করতে গিয়ে বুগদিয়ার আউটপোস্টে যাওয়ার পথে বিরাট এক ধসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পাহাড়ের উচ্চতায় প্রাণ গেলেও শেষবারের জন্য লাশ ফিরে পেতে চেয়েছিল পরিবার। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টারে করে লাশ আনাও সম্ভব ছিল না। তাই নিরুপায় হয়ে এগিয়ে এলেন আইটিবিপি’র সাত কর্মী। তাঁরা ভূপেন্দ্রর লাশ কাঁধে করে ২২ কিলোমিটারের খাঁড়া পাহাড়ি পথ বেয়ে পরিবারের হাতে তুলে দিলেন।

স্ত্রী ও তিন সন্তানকে রেখে গিয়েছেন ভূপেন্দ্র। তাঁর বন্ধুরা তাঁর মৃত্যুর খবর জানান পরিবারকে। কিন্তু দুর্গম রাস্তা ও খারাপ আবহাওয়ার কারণে লাশ বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তাঁরা।

পিথোরগড়ের জেলাশাসক বিজয় কুমার যোগদান্ডে জানিয়েছেন, ‘রাণার বন্ধুরা জেলা প্রশাসনকে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করার কথা বলেছিলেন। কিন্তু আবহাওয়ার কারণে তাতে অনুমতি মেলেনি। তাই আমরা আইটিবিপি’র সাতজন কর্মীকে নিযুক্ত করি লাশ নিয়ে আসার জন্য। মুন্সিয়ারী থেকে বুগদিয়ার পর্যন্ত কাঁধে করে লাশ নিয়ে আসেন তাঁরা।’

রাণার মৃত্যুর একদিন পর অর্থাত্‍‌ ২৯ আগস্ট যাত্রা শুরু করেন তাঁরা। প্রথম দিন সাতজন আইটিবিপি জওয়ান ২২ কিমি পথ পেরিয়ে লিলাম গ্রামে পৌঁছন। সেখানে রাত কাটান তাঁরা। পরদিন আইটিবিপির জিপে করে মুন্সিয়ারী পৌঁছনোর পর পিথোরগড়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় ভূপেন্দ্রর লাশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD