বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নেইমারও করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস এবার পিছু নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইর। ফ্রান্সের এই ক্লাবের তিনজন তারকা করোনা পজিটিভ হয়েছেন। এই তালিকায় আছেন নেইমার, ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারদেস।

এই তিনজনই ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে জমাট পার্টি শেষে ফিরেই তারা করোনায় আক্রান্ত হন।

এই তিনজনই এখন সাত দিন কোয়ারেন্টিনে কাটাবেন। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া লিগ ওয়ানে লেন্সের বিরুদ্ধে ম্যাচটি তারা নিশ্চিতভাবেই মিস করছেন।

কয়েক দিনের মধ্যে পিএসজি’র সব খেলোয়াড়দের আরেকবার করোনা টেস্ট করা হবে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি’কে তুলে আনতে দারুণ ভূমিকা পালন করেছিলেন এই তিন তারকা। লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় পিএসজি।

বার্সা আবারও নেইমারকে দলে ফেরত পাবার জন্য আগ্রহ দেখিয়ে ছিল। কিন্তু নেইমার সাফ জানিয়ে দিয়েছেন- সামনের মৌসুমটাও তিনি পিএসজিতেই কাটাতে চান। আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে চান। এবার আর ফাইনাল থেকে কান্না নয়, ট্রফি নিয়েই ফিরতে চান ব্রাজিলের এই তারকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD