বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোদির পোস্টে লাইক থেকে ডিসলাইক বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগতই কমছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাইকের সংখ্যা। সম্প্রতি দেশের অর্থনৈতিক সংকট ও করোনার মধ্যেই ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেয়ায় তা আরো বেড়েছে। খবর ডয়েচে ভেলে’র।

গত রোববার প্রচারিত মোদির নিয়মিত অনুষ্ঠান ‘মন কি বাত’ ইউটিউবে দেয়া হলে তাকে লাইকের চেয়ে ডিসলাইক পরে বেশি। বিজেপি-র ইউটিউব চ্যানেলে ৬৮তম ‘মন কি বাতে’ এক লাখ ২০ হাজার লাইক আর সাত লাখ ৪০ হাজার ডিসলাইক পড়ল। একই ঘটনা ঘটল ইউটিউবের অন্য সরকারি চ্যানেলেও। পিএমও-র চ্যানেলে দেখা যাচ্ছে, ৮২ হাজার লাইক এবং এক লাখ ৭০ হাজার ডিসলাইক।

দেশটির সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানাচ্ছে, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালবীয় দাবি করেছেন, মাত্র ২ শতাংশ ডিসলাইক ভারত থেকে হয়েছে। বাকিগুলো বিদেশ থেকে।

বিজেপির মুখপাত্র বিজয় শোনকরের মত হলো, এটা কংগ্রেসের কাজ।

তবে কংগ্রেস বলছে, এটাই প্রত্যাশিত। যে কোনো সমস্যা হলেই তার দায় কংগ্রেস বা জওহরলাল নেহরুর ঘাড়ে চাপিয়ে দেয়াটা বিজেপির কৌশল।

প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নিয়ম করে ‘মন কি বাত’ বলেন। সেটা বিজেপি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করে।

এই ধরনের ঘটনা এবারই নতুন। এরআগে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সবসময়ই তার লাইকের সংখ্যা অনেক বেশি থাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD