বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে বিচ্ছেদের সম্পদ দিয়ে বিশ্বের ১ নম্বর ধনী নারী হলেন ম্যাকেঞ্জি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দার্শনিক, ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট বিশ্বের ধনী নারীদের তালিকার শীর্ষে জায়গা করে নিলেন। আমাজনের বেজোসের সাবেক স্ত্রী তিনি।

ইন্ডিয়া এক্সপ্রেসের খবর, ম্যাকেঞ্জির সম্পদের মোট মূল্য ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময় থেকে অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি বেড়েছে। লকডাউনে অনলাইনে কেনাকাটা ব্যাপক বৃদ্ধি পায়।

এর ফলে বহুগুণ দামও বেড়েছে আমাজনের শেয়ারেরও। এতে সম্পদ বেড়েছে বেজোস ও ম্যাকেঞ্জির। আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ ও টেক্স ফেয়ারনেসের বিশ্লেষণ অনুযায়ী, গেল মার্চে করোনা প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সম্পদ এক সঙ্গে প্রায় ৮০০ বিলিয়ন ডলার বা ২৫ শতাংশেরও বেশি বেড়েছে যায়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD