বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘র‌্যাগ-ডে নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধের ব্যাপারে ভুল-বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ক্যাম্পাসে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে উৎসবকে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে ক্যাম্পাসে তা নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বিষয়টি নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার এ বিষয়ে নতুন আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাবির জনসংযোগ দফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে নিষিদ্ধ করা বিষয়ক তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এ জন্য দুঃখিত।

এতে বলা হয়, মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল এ রকম: র‌্যাগ-ডে পালনের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলাপরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়।

শিক্ষা সমাপনী, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান-উৎসব-বর্ণাঢ্য র‌্যালি প্রভৃতি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD