বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের বিরুদ্ধে আবারও মুখ খুললেন পম্পেও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

ফের চীনের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। হিমালয়ের লাদাখ থেকে তাইওয়ান পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে চীন ‘অন্যায়’ আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

দক্ষিণ চীন সমুদ্র থেকে প্রশান্ত মহাসাগর, চীন সর্বত্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন মাইক পম্পেও।

যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস কর্মীদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলেও জানান তিনি। খবর ডয়চে ভেলের।

বুধবার পম্পেও বলেন, মার্কিন বিশ্ববিদ্যালয়ে ৫০ জনের বেশি ছাত্রকে নিয়ে কোনো রকম আলোচনাসভা করতে পারবে না চীনের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, চীনের ফান্ড বা চীনের কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে।

গত শনিবার থেকে লাদাখে নতুন করে যে উত্তেজনা ছড়িয়েছে তার জন্য মূলত চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।

বুধবার পেন্টাগন চীনের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত একটি রিপোর্ট মার্কিন কংগ্রেসে জমা দেয়।

তাতে বলা হয়েছে, ভারতকে সামরিকভাবে ঘিরে ধরতে ইতিমধ্যে পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারে সেনাঘাঁটি বানিয়েছিল বেইজিং। পরের ধাপে এবার থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কেনিয়া তানজানিয়া, অ্যাঙ্গোলার মতো দেশগুলোতেও সেনাঘাঁটি ও সামরিক পরিকাঠামো গড়ার পরিকল্পনা নিয়েছে চীন।

পেন্টাগনের মতে, সামরিক দিক থেকে ভারতকে চর্তুদিক থেকে ঘিরে ধরতেই এ সার্বিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD