বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড পরীক্ষার জন্য সাকিবের নমুনা নেওয়া হলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দীর্ঘ করোনাকাল কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফর উপলক্ষে দ্রুতই তিনি অনুশীলন শুরু করবেন। তবে তার আগে দিতে হচ্ছে করোনা পরীক্ষা। বাংলাদেশে আসার পর আর সাকিবের করোনা টেস্ট করানোর বাধ্যবাধকতা ছিল না। শুধু আইসোলেশনে থাকলেই চলত। কিন্তু ‘বাস্তবতা’র কারণেই তাকে করোনা পরীক্ষা দিতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার পর সাকিবের বনানীর বাসা থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল শুক্রবার রিপোর্ট পাওয়ার কথা আছে। রিপোর্ট নেগেটিভ হলে ৫ সেপ্টেম্বর শনিবার থেকে তিনি বিকেএসপিতে চলে যাবেন। সেখানে শুরু হবে তার ক্রিকেটে ফেরার পর্ব। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজে ঢাকায় আসার আগে তাকে করোনা পরীক্ষায় পাস করে আসতে হয়েছে।

জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে না জানানোয় সাকিব আল হাসানকে ১ বছর নিষিদ্ধ করা হয়েছিল। আগামী ২৯ অক্টোবর তিনি আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন। বাংলাদেশ দল তার আগেই চলে যাবে শ্রীলঙ্কায়। সাকিব প্রথম টেস্ট মিস করলেও পরের ম্যাচগুলো খেলতে পারবেন। আইসিসির সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বিসিবি। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আগ পর্যন্ত সাকিবকে একা অনুশীলন করতে হবে। অন্য কোনো ক্রিকেটার তার ধারেকাছে থাকতে পারবেন না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD