বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপিল বিভাগের নতুন দুই বিচারপতির শপথ গ্রহণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হাইকোর্ট বিভাগ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বুধবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত দুই বিচারককে তাদের শপথের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

সর্বশেষ আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয় ২০১৮ সালের ৮ অক্টোবর। এই দু’জন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা এখন আটজন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD