বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মালিতে বিদ্রোহীদের বোমা হামলায় দুই ফ্রেঞ্চ সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

মালির তেসালিত এলাকায় অভিযান চালাতে গিয়ে দুই ফ্রেঞ্চ সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন।

এএফপি ও ফ্রেঞ্চ টোয়েন্টিফোর জানিয়েছে, মালির উত্তরাঞ্চলীয় এই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।

সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

২০১২ সাল থেকে দেশটিতে বিদ্রোহী গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে। বতর্মানে বেশিরভাগ এলাকা গেরিলাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ২০১৩ সালে মালিতে সেনা পাঠায় ফ্রান্স। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়েছেন।

গেল ১৮ আগস্ট আফ্রিকার দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা। এর পর থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য মালির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আসছে ফ্রান্স।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD