বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসল্যান্ডকে বিধ্বস্ত করল বেলজিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : আইসল্যান্ড পেয়ে একেবারে গোল উৎসবে মাতলো বেলজিয়াম। উয়েফা নেশনস লিগের ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে রবার্তো মার্তিনেসের শিষ্যরা।

দলের হয়ে জোড়া গোল করেন মিচি বাতসুয়াই। এছাড়া একটি করে গোল করেন ড্রিস মের্টেন্স, আক্সেল উইটসেল ও জেরেমি দোকু।
মঙ্গলবার ঘরের মাঠ ব্রাসেলসে ‘এ’লিগের দুই নম্বর গ্রুপের আইসল্যান্ডকে আতিথেয়তা জানায় ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

যদিও ম্যাচের দশম মিনিটে সফরকারীদের আইসল্যান্ডকে এগিয়ে নেন ফ্রিদিয়োনসন। অবশ্য পরের সাত মিনিটে উইটসেল ও বাতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কেভিন ডে ব্রুইনের কর্নার থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান নাপোলি স্ট্রাইকার মের্টেন্স।

ম্যাচের ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেলসি ফরোয়ার্ড বাতসুয়াই। আর ১০ মিনিট পর আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন দোকু।

এদিকে একই সময়ে শুরু হওয়া গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মাঠে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড।

বেলজিয়াম দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে । ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইংল্যান্ড। ডেনমার্কের ১ পয়েন্ট পেলেও আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট অর্জন করেনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD