বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে তিনি নামাজের জন্য জায়নামাজের খোঁজ করেন।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম এদিন প্রশ্নোত্তর পর্বে জানতে চান ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রী কী খোঁজেন। তিনি নিজে ঘুম থেকে উঠে মোবাইল ফোন খোঁজেন এবং তার স্ত্রী ঘর পরিষ্কার করার জন্য ঝাঁড়ুর খোঁজ করেন বলেও ফখরুল উল্লেখ করেন।

ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সকালে উঠে আমি জায়নামাজ খুঁজি। ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ি। নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করি। এরপর নিজে এক কাপ চা বানিয়ে খাই। সকালে চা-কফি যা-ই বানাই, নিজে বানিয়ে খাই। ছোট বোন বাসায় থাকলে দুজনের যে আগে ওঠে সে বানায়। মেয়ে পুতুল আছে। সে আগে উঠলে বানায়।’

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং করোনাভাইরাসের পরে সকালে একটু হাঁটতে বের হই। আরেকটা কাজও করি এখন। গণভবনে একটি লেক রয়েছে। হাঁটার পরে লেকের পাড়ে যখন বসি, ছিপ নিয়ে বসি। মাছ ধরি।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD