বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে ব্রিকসে যোগ দেওয়ার পর অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুদ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরিবার আনার সুযোগ ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে আবারও ভিসা দিলো না যুক্তরাষ্ট্র সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ

‘নদী রক্ষার নামে মুক্তিযুদ্ধ বিরোধীরা প্রবেশ করার চেষ্টা করতে পারে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও পরিবেশ রক্ষার নামে মুক্তিযুদ্ধের বিরোধীরা প্রবেশ করার চেষ্টা করতে পারে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ভালো উদ্যোগগুলোকে নস্যাৎ করার অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোষ্ঠী নদী ও পরিবেশ রক্ষা সংক্রান্ত সরকার পর্যায়ের আলোচনা সভায় যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, নদী রক্ষার ক্ষেত্রে আমাদেরকে খুবই তৎপর থাকতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় আমরা অনেক এগিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ও পরিবেশ রক্ষায় শুরু থেকে আন্তরিকতার সাথে কাজ করছেন। বর্তমান সরকার নদী দখল ও দূষণরোধে বাস্তবতার নিরিখে কাজ করছে।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD