শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বার্সেলোনায় যোগ দিয়ে উচ্ছসিত মিরালেম পিয়ানিচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : নতুন ক্লাব বার্সেলোনায় যোগ দিয়ে উচ্ছসিত মিরালেম পিয়ানিচ। জানালেন ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিততে চান ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।

মঙ্গলবার ক্লাবটির সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করেন বসনিয়ান এই ফুটবলার। এরআগে কোভিড পরীক্ষা শেষে বার্সেলোনায় অনুশীলন শুরু করেন তিনি। সাড়ে ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে য়্যুভেন্টাস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন পিয়ানিচ। খেলবেন আট নাম্বার জার্সি গায়ে। যে জার্সিতে কাতালান ক্লাবটিতে খেলে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

গেল দুই বছর এই জার্সি ছিলো বার্সা ছেড়ে যাওয়া আর্থার মেলোর গায়ে। য়্যুভেন্টাস ছাড়াও ইতালিয়ান ক্লাব এসএ রোমা ও ফরাসি ক্লাব লিওঁতে খেলেছেন মিরালেম পিয়ানিচ।

মিরালেম পিয়ানিচ বলেন, শৈশবে স্বপ্ন ছিলো বার্সেলোনার হয়ে খেলবো। যা সত্যি হতে চলেছে। এই ক্লাবের অংশ হতে পারাটা অসাধারণ ব্যাপার। এখন আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে। তাই সব ট্রফি জিততে চাই। যা আমার জন্য দারুন এক সুযোগ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD