শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

রংপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

রংপুরের মিঠাপুকুর থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা গোবিন্দগঞ্জ হিলালীপাড়ার আজিজুল হকের ছেলে ট্রাক চালক শহিদুল ইসলাম (৩২) ও ফুলহাড়ের আব্দুল করিমের ছেলে চালকের সহযোগি খায়রুল বাশার (২৮)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রাক থামায় র‌্যাব। এ সময় ট্রাকের ভেতরে সুকৌশলে রাখা সাড়ে ২১ কেজি গাঁজা ও ৩৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের টাকা ও ট্রাকটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা লালমনিরহাটের সীমান্ত এলাকার এক বড় মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা ও ফেন্সিডিল নিয়ে ট্রাকে করে রংপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত বলে স্বীকার করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD