শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩ বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জে ৫শ’ কেজি সরকারি চাল জব্দ, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে মোট ৫১০ কেজির ১৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর ও পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুরকা গ্রামের আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ সরকারি চাল জব্দ করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল বলে জানা গছে।

এ ঘটনায় আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের আগাম খবর পেয়ে ডিলার ফয়েজ উদ্দিন আগেই পালিয়ে যান।

এদিকে এ ঘটনায় গতকাল অভিযুক্ত ডিলার ফয়েজ উদ্দিন ও সহযোগী আবুল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম তাজুল হুদা আজ সোমবার সকালে জানান, উদ্ধার করা চালের প্রতি বস্তার গায়ে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD