শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

৪৩৬ দিন পর ধোনির প্রত্যাবর্তন দিয়েই আইপিএল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ক্যাপ্টেন কুল মানেই ক্রিকেট মাঠে বাড়তি উন্মাদনা। অভিষেকের পর থেকে ২২ গজের পিচের নিয়মিত মুখ মহেন্দ্র সিং ধোনি ছিলেন অধরা। ২০১৯ বিশ্বকাপের শেষ ম্যাচটি হিসাব করলে টানা ৪৩৬ দিন তাকে দেখা যায়নি ব্যাট হাতে, কিংবা উইকেটের পেছনে গ্লাভস হাতে দূর্গ তৈরি করতে। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্য দিয়েই; তার প্রত্যাবর্তনের দিন শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)।

ধোনি মানেই চমকে দেওয়া কিছু। সেটা হতে পারে ব্যাট হাতে, গ্লাভস হাতে কিংবা অকল্পনীয় কোনো সিদ্ধান্ত। মাঠে কিংবা মাঠের বাইরে; দু জায়গাতেই। বিশ্বকাপের পর থেকে মুখে কুলুপ এঁটে বসেছিলেন; তারপর হঠাৎ করে ইন্সটাগ্রাম পোস্ট দিয়ে অবসরের ঘোষণা। তাও আবার ভারতের স্বাধীনতা দিবসের দিন। চমকে যাওয়া ছাড়া কোনো উপায় আছে?

কোটি-কোটিম ভক্তকূলের আশা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে। কিন্তু মহামারি করোনা তা আর হতে দিলো কই। ধোনিও আর অপেক্ষা করলেন না; সোনার হরিণ ভারতীয় নীল-সাদা জার্সি তুলে রাখলেন আজীবনের জন্য! একেবারে হতাশ হওয়ারও কিছু নেই, দেশের হয়ে দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ঠিকই থাকছেন মিস্টার ফিনিশার।

আজ রাতেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। শুরু হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দীর্ঘদিন পর ধোনিকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়।

চেন্নাইয়ের সম্ভাব্য দল : শেন ওয়াটসন, মুরালি বিজয়/ফ্যাফ ডু প্লেসি, অম্বাতি রাইডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্র্যাভো, মিচেল স্যান্টনার/ইমরান তাহির, দীপক চাহার, পীযূষ চাওলা, শার্দূল ঠাকুর/স্যাম কারেন।

মুম্বাইয়ের সম্ভাব্য দল : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্য কুমার যাদব, ইশান কিষান, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, জেমস প্যাটিনসন, থান কুল্টার-নাইল ও ট্রেন্ট বোল্ট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD