শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ক্রিস্টাল প্যালেসের কাছে ম্যান ইউ’র হার, দ্বিতীয় জয় আর্সেনালের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

হার দিয়ে এবারের লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। আর ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল।

ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেস নিজেদের ২য় আর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রথম ম্যাচ খেলতে নামে। নিজেদের প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এদিনে ৭ মিনিটেই লিড নেয় প্যালেস। টাউন সেন্ডের গোলে লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি রেড ডেভিলরা। উল্টো ৭৪ মিনিটে পেনাল্টি থেকে জাহা’র গোলে ২-০ তে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৮০ মিনিটে ভ্যান ডি বেক এক গোল শোধ করলেও ৮৬ মিনিটে জাহা’র ২য় গোলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।

এদিকে, টানা দ্বিতীয় জয় পায় আর্সেনালও। এমিরেটস’এ ২৫ মিনিটে লাকাজেটের গোলে এগিয়ে যায় গানাররা। প্রথমার্ধের শেষ মিনিটে এন্তোনিও’র গোলে ম্যাচে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। অবশ্য ৮৫ মিনিটে এনকেতিয়া’র গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD