রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মেসির স্বাক্ষরিত জার্সির টানে জাতীয় জাদুঘরে ভক্তদের ঢল যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

অস্ত্র ও জাল টাকাসহ স্বাস্থ্য অধিদফতরের ড্রাইভার গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

অস্ত্র ও জাল টাকাসহ স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক আব্দুল মালেককে (৬৩) গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১)।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর অদূরে তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জাল নোট, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে র‌্যাবের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, রাজধানীর তুরাগ এলাকায় আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেক নামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবসা, জাল টাকার ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, সে তার এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে শক্তির মহড়া ও দাপট প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তুরাগে কামারপাড়াস্থ বামনের টেক এলাকার ৪২ নাম্বার হাজ্রি কমপ্লেক্স নামের ৭ম তলা ভবনের ৩য় তলায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মালেকের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সে পেশায় স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলের একজন ড্রাইভার এবং একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। তার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী। সে ১৯৮২ সালে সর্বপ্রথম সাভার স্বাস্থ্য প্রকল্পে ড্রাইভার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে চাকুরী শুরু করে। বর্তমানে সে প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরে কর্মরত আছে। সে দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসা, জাল নোট ব্যবসাসহ অস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন পূর্বক সাধারণ মানুষ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD