শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কুষ্টিয়া সদর উপজেলার চা দোকানি মিঠুন হোসেন হত্যা মামলায় তার ভাতিজা মো. শিমুল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ হত্যা মামলায় ভাতিজার স্ত্রীসহ দুইজনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া গ্রামের মৃত মওলা মন্ডলের ছেলে মো. শিমুল হোসেন। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম, একই এলাকার খয়বার আলী প্রামাণিকের ছেলে সবুজ হোসেন। এছাড়া আদালত মামলায় অভিযুক্ত লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামাণিককে বেকসুর খালাস দিয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৩ আগস্ট রাত ৯টায় সদর উপজেলার ঢাকা ঝালুপাড়া এলাকায় চায়ের দোকান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মিঠুন হোসেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজা শিমুল পিছন দিক থেকে ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পরদিন নিহত মিঠুনের স্ত্রী রিনা বেগম ছয়জনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD