রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বার্সায় ফাতির রিলিজ ক্লজ বেড়ে ৪০ কোটি ইউরো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আনসু ফাতির বাইআউট ক্লজ ৪০ কোটি ইউরো। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার মূল দলের সদস্য হলেন এই তরুণ ফরোয়ার্ড।

বার্সেলোনায় তার জার্সি নম্বর হবে ২২। আগেই নবায়ণকৃত চুক্তি অনুযায়ী তার রিলিজ ক্লজ স্বয়ংক্রিয়ভাবে ১৭০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি ইউরো। যদিও ১৭ বছর বয়সী স্ট্রাইকারের চুক্তিটি ২০২২ সাল পর্যন্ত বহাল এবং তার বেতনও বাড়বে না।

চোটের কারণে দুটি প্রাক প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ফাতি। রবিবারে ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সেলোনা।

বার্সেলোনা শিবিরে এরই মধ্যে এক বছর পূর্ণ করেছেন ফাতি। গড়েছেন ক্লাবটির হয়ে বেশ কয়েকটি রেকর্ডও। লা লিগায় কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের কীর্তি গড়ার পর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে স্পেন জাতীয় দলের হয়েও সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন ফাতি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD