রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

চাল-ডাল বিক্রেতা সাকিব!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সন্ধ্যা নামতেই ছবিটি তিনি পোষ্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর ঘন্টা না পেরোতেই ছবি ভাইরাল! হবেই না কেন, তিনি যে সাকিব আল হাসান। তাও আবার ভিন্ন এক ভূমিকায়, ভিন্ন এক মেজাজে দেখা গেল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।

শুক্রবার সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজে পোষ্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার আশপাশে কয়েকটি বস্তা রাখা। ক্যাশ বাক্সের পেছনে বসে হাসছেন তিনি। ছোট টেবিলে কী যেন লিখছেন। টেবিলের পাশেই আরেকটি টুল যেখানে রাখা আছে ডাল, চাল ও শস্য।

হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়ছে। সাদা লুঙ্গি আর ফতোয়াতে মনে হচ্ছে পুরনো ঢাকার কোন বনেদী পাইকারি বিক্রেতা! না, শখের বসে এমন পোশাক পড়েন নি তিনি। বলা হচ্ছে এটি নতুন কোন বিজ্ঞাপনের জন্য তার প্রচেষ্টা।

আইসিসির নিষেধাজ্ঞা থেকে এখনো মুক্তি মেলেনি সাকিবের। সব ঠিক থাকলে আসছে মাসেই শেষ হবে নিষেধাজ্ঞা। তার আগে সাভারের বিকেএসপিতে চলছে অনুশীলন। এরমধ্যে ফের বিজ্ঞাপনের কাজেও হাত দিয়েছেন তিনি।

নতুন সাজে তার বিজ্ঞাপনের স্থীরচিত্র বেশ সাড়া ফেলেছে। দুই ঘন্টা পেরোতেই ফেসবুকে সাড়ে তিনলাখ লাইক। ১৩ হাজারের বেশি কমেন্টস আর পাঁচহাজার শেয়ার। সবাই মুগ্ধ সাকিবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD