রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্যে দেখা যায়, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সোয়াটায় প্রতিষ্ঠানটির জরিপে দেখা যায়, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৭ লাখ ৫৮ হাজার ৩৪০। এর মধ্যে ৯ লাখ ৯৩ হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতিক সময়ে আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৪৪ হাজার ১৮৪। মৃত্যু হয়েছে দুই লাখ ৮ হাজার ৪৪০ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ১ হাজার ৫৭১। এর মধ্যে ৯৩ হাজার ৪১০ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৯২ হাজার ৫৭৯। এর মধ্যে এক লাখ ৪০ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৩৩৭। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD