রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব। দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। নির্দলীয় মন্ত্রিপরিষদ গঠনের প্রয়াসের পর থেকে বিপাকে পড়েছিলেন তিনি। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়।

আজ শনিবার প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় আদিব বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। এর আগে, গত ৪ আগস্ট মাসে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক বিক্ষোভের মুখে ১১ আগস্ট পদত্যাগ করেন লেবাননের হাসান দিয়াব।

এরপর, গত ৩১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক মোস্তাফা আদিব। দেশটির সংসদ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন।

লেবাননের ক্যাবিনেটে মন্ত্রীত্ব নিয়ে শিয়া মতাবলম্বী দুই দল আমাল মুভমেন্ট ও ইরান সর্মথিত হেজবুল্লাহ’র সঙ্গে মতের মিল না হওয়ায় সৃষ্টি হয়েছে সরকার গঠনে জটিলতা। ফলে লেবাননে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সুরাহা না করেই পদত্যাগ করলেন মোস্তফা আদিব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD