বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাঙ্গলকোটে ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসদর বাজার থেকে ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ৪ জন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৩), একই গ্রামের হারুন মিয়ার মেয়ে সৈয়দা বেগম (৩৪), কালাই মিয়ার স্ত্রী পারভিন বেগম (৪৩), মৃত মারুফ মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৪)।

থানা সূত্রে জানা যায়, নাঙ্গলকোটের এ আর মডেল স্কুলের সামনে শুক্রবার বিকালে পৌরসদরের আবদুল মমিনের স্ত্রী মোরশেদা বেগমের গলার চেইন ছিনতাইকালে তিনি চিৎকার দেন। এ সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং বিভিন্ন জেলায় অভিনব কায়দা ছিনতাই করে থাকে। আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৪-৫টি করে চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও পুলিশ এসল্টের মামলা রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD