শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় হাসপাতাল থেকে শিশু চুরির সময় নারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

বগুড়ায় হাসপাতাল থেকে শিশু চুরির সময় ফাতেমা তুজ জহুরা ওরফে শাওন (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা তিনটার টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাওন বগুড়া শহরের চক ফরিদ কলোনীর মোহাম্মদ আলীর স্ত্রী।

জানা গেছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাদিজা নামের এক নারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে শনিবার (২৬ সেপ্টেম্বর) ভর্তি হন। ওই রাতেই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। রোববার সকালে প্রসুতি নারী অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিসিইউতে স্থানান্তর করা হয়। গাইনী ওয়ার্ডের বেডে পরিবারের লোকজন শিশুটিকে দেখা শোনা করছিলেন। দুপুরের দিকে বোরকা পরিহিতা ওই নারী বেডের আশে পাশে ঘোরা ফেরা করতে থাকে। এক পর্যায় তিনি শিশুটিকে কোলে নিয়ে পালানোর সুযোগ খুঁজছিলেন। অপরিচিত নারীর কোলে শিশুটিকে দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ( এস আই) আজিজ মন্ডল বলেন, আটক নারীর আচরণ সন্দেহজনক। তিনি হাসপাতালে কেন এসেছেন সে বিষয়েও কোন সদুত্তর দিতে পারেন নি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD