শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তীব্র শীতের সঙ্গে প্রতিপক্ষকেও হারালেন আজারেঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষ ডানকা কোভিনিচকে হারিয়েছেন বেলারুশের এ তারকা।

কোর্টের লড়াইয়ে প্যারিসের শীত বেজায় ভুগিয়েছে আজারেঙ্কাকে। প্রথম সেটে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলাই ছেড়ে দিয়েছিলেন তিনি। অস্বস্তিকর পরিস্থিতিতে আজারেঙ্কা খেলতেই চাননি।

অফিসিয়ালদের সঙ্গে বিতর্কে জড়িয়ে কিছুক্ষণের জন্য কোর্টও ছেড়ে ছিলেন। শেষমেশ খেলায় ফিরে মন্টেনেগ্রোর প্রতিপক্ষকে ৬-১ ও ৬-২ গেমে হারান আজারেঙ্কা। জ্যাকেট ও লেগিংস পরে জিতেছেন এক ঘণ্টার একটু বেশি সময় নিয়ে।

দ্বিতীয় রাউন্ডে আজারেঙ্কা লড়বেন ভেনাস উইলিয়ামস বা আন্না স্মাইয়েডলোভার বিপক্ষে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD