বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোপালগঞ্জে তুহিন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

গোপালগঞ্জে তুহিন মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে তুহিন মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় গত ৪ জুলাই নিহতের বড় ভাই আরেফিন মোল্লা বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করে আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD