বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে পানিতে ডুবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) ঢাকার মিরপুর-১২, ব্লক- সি বাসুপাড়া, ৩য় কলোনীতে থাকেন। তার বাবার নাম মাহমুদুল হোসাইন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ বেলা পৌনে ৪টার ফাতীন ৫ বন্ধুসহ সমুদ্রে গোসল করতে নামেন। এক পর্যায়ে ভাটার টানে তিনি পানিতে তলিয়ে যান। পরে টুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে ৫ জন বন্ধুসহ আজ ঢাকা হতে মোটর সাইকেলে করে তারা কক্সবাজারে আসেন। ১২ ঘণ্টা আগে ফাতীন ইতমাম মাহমুদ ফেসবুকে মটর বাইক ও আকাশের চাঁদ মুঠোফোনে বন্দী করে লিখেছিলেন, চন্দ্রাহত, কয়েক ঘণ্টার মধ্যে সমুদ্রের পানিতে ডুবে মৃত্যু হলো তার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD