শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমারের জোড়া গোলে বড় জয় পিএসজির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের জোড়া গোলে বড় জয় পেয়েছে পিএসজি। একতরফা ম্যাচে অ্যাঞ্জার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।

চলতি লিগে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চতুর্থ জয় পেল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে সপ্তম মিনিটে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি এগিয়ে দেয়। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের বাড়ানো বলে খুব কাছ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন নেইমার। তবে চার মিনিট পর একটি গোল শোধ করেন ইসমায়েল ত্রাওরে। ৫৭ মিনিটে ড্রাক্সলারের গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেয় পিএসজি। ৭১ মিনিটে জালের দেখা পান ড্রাক্সলারের বদলি নামা ইদ্রিসা গেয়ি। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD