বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তাসহ কয়েকটি পদে লোক নেয়া হবে। সব পদই স্থায়ী। চাকরিপ্রত্যাশী যে কেউ যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (সমাজ) ১টি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য) ১টি, বৈজ্ঞানিক কর্মকর্তা (সহকারী প্রকৌশলী, ভূ–উপরিস্থ পানি) ১টি, অফিস সহায়ক ১টি। এসব পদে আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর।

আবেদন প্রক্রিয়া

আগ্রহ প্রার্থীদের নির্ধারিত ‘জীবনবৃত্তান্ত ছক’ পূরণপূর্বক প্রয়োজনীয় তথ্য ও সংযুক্তিসহ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি সচিব, ওয়ারপো, ‘ওয়ারপো ভবন’, ৭২ গ্রিন রোড, ঢাকা-১২১৫ এ ঠিকানায় অফিস চলাকালীন অবশ্যই পৌঁছাতে হবে।

জীবনবৃত্তান্ত ছক ওয়ারপোর ওয়েবসাইটে (www.warpo.gov.bd) পাওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD