শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েও জয়হীন বিরাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দল হারলেও অসাধারণ মাইল ফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। দরকার ছিল মাত্র ১০ রান। পাঁচ বল খেলেই সেই রান তুললেন। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ৯ হাজার রান অতিক্রম করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর অধিনায়ক।

সোমবার দিল্লির বিরুদ্ধে নামার আগে ২৭০ ইনিংসে ৮ হাজার ৯৯০ রান ছিল বিরাটের।ব্যাট হাতে নেমে গড়ে ফেলেন রেকর্ড।

দুর্দান্ত রেকর্ড গড়ার দিন ৩৯ বলে ৪৩ রান করে আউট হন অধিনায়ক। যা ছিল দলের হয়ে সর্বোচ্চ।

এদিন দুবাইয়ে ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানে হারতে হয় ব্যাঙ্গলুরুকে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয় বিরাটের দল।
টি-টোয়েন্টি পাঁচটি শতক রয়েছে বিরাটের। নয়টি অর্ধশতরান হাঁকিয়েছেন ভারতীয় তারকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD