শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইনজুরিতে পড়েছেন নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে পড়েছেন নেইমার। অনুশীলনে চোট পাওয়ায় বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে এই স্ট্রাইকারকে হারানোর ঝুঁকিতে পড়েছে ব্রাজিল।

বুধবার সতীর্থদের সাথে অনুশীলনে নেমেছিলেন নেইমার। কিন্তু ওয়ার্ম আপের সময় প্রথম হালকা ব্যথা অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও অনুশীলন শুরু করেন নেইমার। কিন্তু পুরো সেশন শেষ করতে পারেননি।

এই স্ট্রাইকারের ইনজুরির খবর নিশ্চিত করেছেন দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার। আগামী ২৪ ঘন্টা বিশ্রাম ও ডাক্তারি পরীক্ষা শেষে নেইমারের ইনজুরি নিয়ে বিস্তারিত জানাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ সময় শনিবার ভোরে সাও পাওলোতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ বাছাই পর্ব অভিযান শুরু করবে ব্রাজিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD