রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

বাড়িতে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার অর্জুনা ইউনিয়নে দূর্গম চরঞ্চল বাসুদেবকোল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সিরাজ আলীর ছেলে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইসমাঈলের বিরুদ্ধে আজ মামলা দায়ের করে। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গেলো ৫ অক্টোবর দুপুর বেলা উপজেলার অর্জুনা ইউনিয়নে বাসুদেবকোল গ্রামের ইসমাঈল হোসেন ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় তার সাথে যোগ দেয় ইসমাঈল । বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয় তাকে। সকালে শিশুটির পেট ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। পরে আজ ওই মেয়ের বাবা বাদি হয়ে গোলাম মোস্তফা ও ইসমাঈলের বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। ইসমাঈলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD