বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘স্বপ্ন’ এখন রংপুরের ধাপে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো বিভাগীয় শহর রংপুরের ধাপ এলাকায়। এটি শহরের লালকুঠি লেন এলাকায় আটতলা মসজিদ সংলগ্ন ব্রাদার্স টাওয়ারে অবস্থিত।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নতুন এই আউটলেটের উদ্বোধন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বপ্ন’র ডিরেক্টর, রিটেইল এক্সপ্যানশন সামসুদ্দোহা শিমুল, রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম কালু, টিপু সুলতান, শামসুন নাহার বেগমসহ আরও অনেকে।

‘স্বপ্ন’ ২০০৮ সালে তার ব্যবসায়িক কার্যক্রমের যাত্রা শুরু করে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে স্বপ্ন’র এখন ফ্র্যাঞ্চাইজিসহ ১৪৪টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাক-সবজী, ফল, ডেইরীসহ নিত্যপ্রয়োজনীয় আরও অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে।

উত্তরবঙ্গের বগুড়াসহ বেশ কয়েকটি জায়গায় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজী ও মাছ সংগ্রহ করে ‘স্বপ্ন’। পণ্যের গুণগত মান, দাম এবং সর্বোত্তম সেবার জন্য স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বেড়েই চলেছে। গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা! হোম ডেলিভারি নম্বর- ০১৩১৩-০৫৫৩৯৭।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD