বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

চট্টগ্রামে বাসায় ফেরার পথে গৃহবধূকে (২২) রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ।
সেখানে থেকে রিকশায় নগরীর চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন। মৌলভী পুকুরপাড় এলাকায় এলে তাকে রিকশা থেকে নামিয়ে সড়কের পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে বখাটেরা। পরে রাতে উদ্ধার করে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই নারী এ ঘটনায় মামলা করেছেন। তিনি জানান, ৮ থেকে ১০ জন তাকে ধর্ষণ করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD