শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

ওয়ালটন হাই-টেকের এমডি হলেন প্রকৌশলী গোলাম মুর্শেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন প্রকৌশলী গোলাম মুর্শেদ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) গোলাম মুর্শেদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক গোলাম মুর্শেদ ২০১০ সালে ওয়ালটনের সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। মেধা ও কঠোর পরিশ্রমে তিনি রেফ্রিজারেটরের ম্যানুফ্যাকচারিং অপারেশনের দায়িত্ব এবং পরবর্তী সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান।

চাঁপাইনবাবগঞ্জের একটি সম্ভ্রান্ত পরিবারে গোলাম মুর্শেদের জন্ম। তার পিতা মোঃ মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোলাম মুর্শেদ দীর্ঘ এক দশক ধরে ওয়ালটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উৎপাদন ও বিপনন ব্যবস্থায় আধুনিকায়নের জন্য তিনি প্রশংসিত হন। তিনি বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন-এর সদস্য।

নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়ালটনকে আরো এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করে গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। এ দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বিশ্ববাজারেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় ৪০টি দেশে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে। সারা বিশ্বে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব বা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা পাঁচটি কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের একটি হবে ওয়ালটন। সে লক্ষ্য অর্জনই আমার মূল ধ্যান-জ্ঞান।

একই সঙ্গে, আবুল বাশার হাওলাদারকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ওমর ফারুক রিপনকে চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে পদায়ন করা হয়েছে

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD