বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সন্তানকে অন্য নারীর কোলে দিয়ে সটকে পড়লেন মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার বাসস্ট্যান্ডে একটি বাসের কাউন্টারে দশ মাস বয়সী ছেলে সন্তানকে ফেলে রেখে চলে গেছে মা।

পরে সেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে নানা-নানীর কাছে বুঝিয়ে দিয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সকালে অলঙ্কার এলাকায় স্টার লাইন বাস কাউন্টারে এক নারী তার শিশু সন্তানকে পাশের এক মহিলার কোলে দিয়ে সটকে পড়েন।পুলিশ জানতে পেরে ওই শিশুকে উদ্ধার করে।

পুলিশ জানায়, শিশুটি ফেলে রেখে চলে যাওয়ার সময় পাশে একটা ছোট ব্যাগ ছিল। তাতে একটা টিকার কার্ড পাওয়া যায়। আর এই কার্ডের সূত্র ধরেই স্থানীয় ওয়ার্ড সদস্যের মাধ্যমে শিশুটির স্বজনদের খোঁজে বের করা হয়েছে।

ওই শিশুর মায়ের নাম ও ঠিকানা বান্দরবানের লামা উপজেলায় বলে নিশ্চিত হয়।

পরে চট্টগ্রামে যোগাযোগ করে বের করা হয় শিশুটির নানা ও নানীকে। পরে তাদের হাতেই শিশুটিকে তুলে দেয়া হয়েছে।

জানা গেছে, শিশুটির জন্মের আগে তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। বর্তমানে ওই নারী আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেজন্য শিশুটিকে সরিয়ে রাখতে এ উপায় বেছে নিয়েছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD