বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাধবদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

নরসিংদীর মাধবদীতে এক মানসিক ভারসাম্যহীন নারী (৩২) ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকালে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারীর ভাবী বাদি হয়ে মাধবদী থানায় অভিযুক্ত ধর্ষক সোলায়মানকে (৩৫) আসামি করে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ধর্ষক সোলায়মান মাধবদী থানার কবিরাজপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও ওই গ্রামের একটি গরুর খামারের কর্মচারী।

পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক ইউসুফ আহম্মেদ জানান, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে খামারের কর্মচারী সোলায়মান।

তিনি বলেন, এ সময় নির্যাতিতা ওই নারীকে খুঁজতে তার ভাবী গরুর ঘরে গেলে নির্যাতিতা ওই নারীকে ফেলে অভিযুক্ত সোলায়মান পালিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ নির্যাতিতা ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD