শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

করোনায় আক্রান্ত হয়েছেন নুসরাতের বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন ওপার বাংলার দর্শকপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের বাবা। অভিনেত্রীর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। এর জেরে নুসরাতের মা ও বোনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান নুসরাত। তিনি বলেন, ‘বাবার প্রথম টেস্ট পজিটিভ এসেছে এ কথা সত্যি। কিন্তু আমার বাবার বিদেশ যাত্রার কোনো ইতিহাস নেই। তিনি কলকাতার বাইরেও যাননি। বেশ কিছু সংবাদপত্রে যা লেখা হয়েছে, তা ভুল। বাবা বাজারে গিয়েছিলেন। সেখান থেকেও সংক্রমণ হতে পারে।’

রোববার (১২ এপ্রিল) রাতে প্রচণ্ড জ্বর নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরাতের বাবা। প্রথমে গুঞ্জন ওঠে, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, পাশাপাশি জ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

নুসরাত টিমের পক্ষ থেকে জানানো হয়, নুসরাতের বাবার সাধারণ জ্বর হয়েছে। কোনো শ্বাসকষ্ট নেই। তবে তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এ কারণেই জ্বরের ঔষধ কাজ করছিল না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD