শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রথম বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাবে তাহসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

স্প্যানিশ ফুটবল দল মালাগা সিটি এফসির অ্যাকাডেমিতে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাহসিন প্রিয়। বাংলাদেশর প্রথম কোনও ফুটবলার হিসেবে স্পেনের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হলেন তিনি।

মালাগা সিটি এফসির সঙ্গে ১ বছরের চুক্তি বদ্ধ হলেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। ঢাকায় বেড়ে ওঠা তাহসিন স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী ছিলেন।
মালাগার লজিস্টিকস অপারেশন ম্যানেজার ইভান পাররা অরটিজি বিষয়টি ইন্সটগ্রামে নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, মালাগা সিটি এফসি ২০২০/২১ মৌসুমের জন্য বাংলাদেশের তাহসিন প্রিয়র সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত। স্বাগতম তাহসিন। বর্তমানে মালাগাতেই অবস্থান করছেন তাহসিন।

হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি বলেন, ১৫ অক্টোবর এসেছি। সবাইকে দোয়া করতে বলবেন। ক্লাবের সঙ্গে যোগ দিয়েছি। তারা অনুশীলন থেকে খাবারেরর ব্যবস্থা করেছেন। তবে আমার মতো অন্য দেশ থেকে যারা এসেছেন প্রত্যেকেই নিজেদের খরচে থাকছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD