বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের জলছত্র বড়বাইদ এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসার পর বিপরীত দিকে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা এবং লাকড়িভর্তি পিকআপের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় ৭ জনকে উদ্ধার করে ১০০ শয্যা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

আহত ৬ জনের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তারিকুল ইসলাম তারেক নিশ্চিত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD