শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসিকে দেড় কোটিতে চায় ম্যানসিটি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিথের কাছে হেরে যাওয়ার পর বার্সেলোনাকে বুরোফ্যাক্সের মাধ্যমে লিওনেল মেসি জানায়, বার্সা ছাড়ার কথা। এরপর থেকেই তাকে নিয়ে টানাটানি লেগে যায় সব ক্লাবের। তবে সবার থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি।

তবে আইনি ঝামেলায় শেষ পর্যন্ত পাওয়া হয়নি মেসিকে। এদিকে আগামী মৌসুমের আগে যে বার্সেলোনা ছাড়বেন সেটি মেসি নিজেই জানান। আর বার্সা ছাড়লে তিনি ম্যানসিটিতে যাবেন বলেও প্রায় নিশ্চিত।

চুক্তি শেষ হবার আগে যে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়ছে না সেই মেসির দাম এখন ১৫ মিলিয়ন ইউরো!

অথচ চলতি মৌসুমের শুরুতে মেসি যখন ক্লাব ছাড়তে চেয়েছিলেন, তখন তার রিলিজ ক্লজ ছিল ৭০০ মিলিয়ন ইউরো।

বার্সেলোনার সঙ্গে মেসির যে অস্থিরতা সেটি যদি না কাটে তবে বার্সাকে দেড় মিলিয়ন ইউরোতে মেসিকে পাওয়ার প্রস্তাব দেবে ম্যানসিটি। এমনটাই দাবি করেছে ইংল্যান্ডের দৈনিক ডেইলি স্টার।

আগামী জুনে মেসির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপর মেসি যেদলে ইচ্ছা সেই দলের সঙ্গেই চুক্তি করতে পারেন। এখান তিনি ম্যানসিটিতেই যাবেন সেটিও নিশ্চিত নয় শতভাগ।

মেসিকে পেতে মুখিয়ে আছে প্যারিস সেইন্ট জার্মেইন, ইয়ুভেন্তাস, চেলসির মতো দলগুলো। শেষ পর্যন্ত মেসির গন্তব্য নতুন নাকি বার্সাতেই থেকে যান সেটা সময়ের হাতেই ছেড়ে দেয়া যায় আপাতত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD