বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাজীগঞ্জে বাড়ির পুকুরে প্রাণ গেল দুই শিশুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের একই বাড়ির ফাহিম (১০) ও নাজমুল (৬) নামের দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরা হল না তাদের।

ফাহিম ও নাজমুল রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, শিশু ফাহিম বেপারী বাড়ির প্রবাসী নাছির উদ্দিনের ছেলে। সে ২নং দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। নাজমুল একই বাড়ির জসিম বেপারীর ছেলে। সে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, তারা দুইজন দুপুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর পুকুর পাড়ে জুতা দেখতে পেয়ে পানিতে নেমে তাদেরকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাদি মৃত্যুর বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD