শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এটিএম শামসুজ্জামানের খোঁজ নেয় না কেউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

 

গেল বছর বেশ লম্বা সময় অসুস্থার পর এখন কিছুটা ভালো আছেন ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। তবে এই অভিনেতার খোঁজ সাংবাদিকরা ছাড়া মিডিয়ার অন্য কেউ এখন রাখেন না। এমন অভিযোগ অভিনেতার স্ত্রী রুনী জামানের।

সম্প্রতি তিনি আক্ষেপ করে গণমাধ্যমে জানিয়েছেন, বাড়ি ফেরার এই ৭ মাসে কেবল গণমাধ্যমের কিছু সাংবাদিকরাই উনার খোঁজ খবর নিয়েছেন এর বাইরে মিডিয়ার কোন মানুষ দেখতে আসেননি, ফোন করেও কেউ খোঁজ খবর নেননি। যে মিডিয়াতে সারা জীবন কাজ করেছেন তিনি সেখানকার মানুষরাই তাকে ভুলে গেছেন। একবারও খোঁজ নেয়নি কেমন আছে মানুষটি।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল পেটের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়লে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেন তিনি।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামান ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদকও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD