বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় বিএনপির দু’গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

ঢাকা উত্তরায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু’গ্রুপের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এম জাহাঙ্গীরের মিছিলে ধাওয়া দেওয়া কর্মীদের ব্যানারে লেখা ছিল- ১২ সেপ্টেম্বর গুলশানে হামলার ঘটনার বিচার চাই। সন্ত্রাসী এস এম জাহাঙ্গীরের বহিষ্কার চাই।

শুক্রবার উত্তরা-৭ নম্বর সেক্টরে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন জুমার নামাজ শেষে গণসংযোগ বের হয়। গণসংযোগে পেছন থেকে আরেক গ্রুপ ধাওয়া করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটে। ঢাকা-১৮ আসনে যারা বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছেন তারাই এমন ধরনের হামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা-৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এ সময় তার সঙ্গে দুই-তিন হাজার নেতাকর্মী ছিলেন।

গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর। পরে তারা মিছিল নিয়ে রবীন্দ্র সরণি হয়ে সামনের দিকে অগ্রসর হলে পেছন থেকে বিএনপির আরেক পক্ষ লাঠিসোঁটা ও কালো পতাকা নিয়ে ধাওয়া দেয়। জাহাঙ্গীরের সমর্থক নেতাকর্মীরাও পাল্টা ধাওয়া দেন।

দলের মনোনীত প্রার্থীর গণসংযোগে ধাওয়া দেওয়া কর্মীদের নেতৃত্বে ছিলেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন ও মতিউর রহমান।

ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে মতিউর রহমান বলেন, ঢাকা-১৮ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ঘর জামাই।তাকে দল থেকে বহিষ্কার করের দাবিতে কালো পতাকা মিছিল করেছি। কিন্তু হঠাৎ দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD