শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিম্বাবুয়ে ক্রিকেটে করোনার হানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। তবে প্রত্যাবর্তনের আগের সময়টা সুখকর যাচ্ছে না তাদের। ভারতের আপত্তিতে আফ্রিকার দেশটির হেডকোচ লালচাঁদ রাজপুত যেতে পারেননি দলের সঙ্গে। এবার এলো দলের দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর।

রেজিস চাকাভা ও তিমিকান মারুমার শরীরে পাওয়া গেছে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব। এই খবরের পর বড় ধাক্কাই খেল জিম্বাবুয়ে। যদিও তারা পাকিস্তান সফরের দলে নেই। তবে ছিলেন প্রাথমিক দলে।

এই দুইজনের সঙ্গে থাকা দলের দুই সাপোর্ট স্টাফের শরীরেই মিলেছে করোনার অস্তিত্ব। তবে পাকিস্তানে আসার পর লাহোরে করোনা পরীক্ষার পর সবারই ফলাফল নেগেটিভ আসে।
আগামী মঙ্গলবার শেষ হবে সফরকারী দলের কোয়ারেন্টিনের সময়সীমা। অনুশীলনের নামার আগে করানো হবে আবারও করোনা পরীক্ষা।

করোনা বিরতির পর ঘরের মাঠে পাকিস্তানের এটা প্রথম আন্তর্জাতিক সিরিজ।

সূচি অনুযায়ী সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে সফরকারীদের। আসন্ন ৩০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু লাহোর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৮ ও ১০ নভেম্বর।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD