শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

মাথা ন্যাড়া করে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিয়েছেন সিদ্দিকুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

এক সময় অনেক নাটক লিখেছেন ও অভিনয় করেছেন সিদ্দিক। দর্শকদের উপহার দিয়েছেন ‘গ্রাজুয়েট’র মতো অনেক জনপ্রিয় নাটক। কমেডি অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। তার নাম মুখে নিলেই মানুষ হেসে ওঠে এখন। পর্দায় কিংবা পর্দার বাইরে সবখানেই হাসি মুখে দেখা মেলে তার।

অন্য সবার মতো করোনার প্রকোপে ঘরে আটকে আছেন সিদ্দিক। করোনার এমন দিনে হঠাৎ মাথা ন্যাড়া করে সামনে এলেন এই অভিনেতা। গতকাল শুক্রবার সিদ্দিক নিজের ফেসবুকে মাথা ন্যাড়া করা কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেতা।

নিজের ন্যাড়া মাথার ছবি পোস্ট করে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিয়েছেন সিদ্দিকুর রহমান।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে কোভিড-১৯ এর মহামারি আকার ধারণ করতে দিব না। ঘরে অবস্থান করব, সামাজিক দূরত্ব রক্ষা করব। নিজে সুস্থ থাকব, অন্যকে সুস্থ রাখব। এটাই হবে আমাদের সকলের কামনা।’

শুধু সিদ্দিকেই নন, এমন আরও অনেকেই মাথা ন্যাড়া করেছেন এরই মধ্যে। বিশেষ করে শহরের সেলুনগুলো বন্ধ থাকায় বাধ্য হয়েও মাথা ন্যাড়া করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD