বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আখাউড়ায় গাঁজাসহ দুই চোরাকারবারি আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে গাজা উদ্ধার হয়। এ সময় ইব্রাহীম মিয়ার ছেলে সুলেমান (২৮) ও আমোদাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৭) কে আটক করে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে ৭ কেজি গাঁজাসহ ওই দুইজন চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আসামিদের দুপুরে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD