শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেরে উঠছেন কপিল দেব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

দুঃশ্চিন্তায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের অসুস্থতার খবরে বিচলিত ছিলেন সবাই। তবে আপাতত স্বস্তির খবর মিলেছে। হৃদরোগে আক্রান্ত হওয়া সাবেক অধিনায়ক কপিল দেব এখন ভালো আছেন।

এই ক্রিকেট ব্যক্তিত্বের শরীরের অবস্থা উন্নতির দিকে। সুস্থ হয়ে উঠছেন তিনি। এমন সুখবরই দিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয় কপিলকে। তখনই এনজিওপ্লাস্টি করা হয়। এখন শঙ্কামুক্ত তিনি। সব ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে তাকে।

দিল্লির যে হাসপাতালের চিকিৎসাধীন আছেন তিনি তারা জানাল, ‘কপিল দেবের মধ্যরাতে এনজিওপ্লাস্টি হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এই ক্রিকেট তারকাকে। তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে।’

একই সঙ্গে কপিল দেবও হাসিমুখে এসেছেন সামনে। হাসপাতাল থেকেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এক টুইট বার্তায় সাবেক এই কিংবদন্তি লিখলেন, ‘আপনাদের ভালোবাসা আর উদ্বেগের জন্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত। সুস্থ হয়ে উঠছি আমি।’

১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কপিলের। ১৯৮৩ সালে লর্ডসে ভারত বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে তার নেতৃত্বে। ভারতের হয়ে ১৩১ টেস্ট খেলে ব্যাট হাতে ৫,২৪৮ রান করেছেন কপিল। বল হাতে নেন ৪৩৪টি উইকেট। ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেটের সঙ্গে এই অলরাউন্ডার করেছেন ৩,৭৮৩ রান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD