বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাগুরায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

মাগুরার সদর উপজেলার ধনপাড়া গ্রামে বিলের জমির বাঁধ কাটাকে কেন্দ্র করে আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সভাপতি আমিন মন্ডল ও একই ওয়ার্ডে সাধারণ সম্পাদকে আশিক বিশ্বাসের বিরোধ চলে আসছিল। গত বুধবার স্থানীয় বিলের জমিতে বাঁধ কাটাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার সকালে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের সমর্থকরা সভাপতি আমিন মন্ডল সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হোসেন মন্ডল (৭০), সুরত মন্ডল (৫৫) ও বাকিয়ার রহমানসহ (২৫) কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে হোসেন মন্ডল ও বাকিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD